কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ৪৬ লক্ষ ৪৭ হাজার টাকার অবৈধ পণ্য উদ্ধার করেছে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়ন।
শুক্রবার (২৭ ফ্রেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, গরু ও নেশা জাতীয় পানিয়। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান পাচাররোধে বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, দেশের সীমান্ত সুরক্ষা ও আইন শৃঙ্খলা রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে
