মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চিরিরবন্দরে পিকআপের ধাক্কায় সুবাস চন্দ্র রায়(৩৬) এক ইজিবাইকের যাত্রী নিহত এবং চালক গুরুতর আহত হয়েছেন।
রবিবার বিকেলে চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের দক্ষিণ হযরতপুর গ্রামে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুবাস চন্দ্র রায় বিরামপুর উপজেলার পীতশ্বর গ্রামের মৃত কুমোদ চন্দ্র রায়ের ছেলে ।
গুরুতর আহত ইজিবাইকের চালককে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দিনাজপুরগামী যাত্রীবাহী একটি ইজিবাইককে ফুলবাড়ীগামী একটি পিকআপ ভ্যান ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ইজিবাইকের যাত্রী সুবাস চন্দ্র রায় ঘটনাস্থলেই নিহত হয় এবং চালক গুরুতর আহত হয়। গুরুতর আহত ইজিবাইকের চালককে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারো কোন আপত্তি না থাকায় মরদেহ সুরহাল রির্পোট করে আত্মীয়-স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে এবং ইজিবাইকটি থানা হেফাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *