এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জামালপুর করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকায় হতদরিদ্র ও হোম কোয়ারেন্টিনের দরিদ্র মানুষদের বাড়ি বাড়ি গিয়ে সরকারের ত্রাণ সহায়তা বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফরিদা ইয়াছমিন। রবিবার জামালপুর শহরের বিভিন্ন এলাকায় হোটেল ও প্রেস শ্রমিক এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিন্ম আয়ের মানুষদের বাড়িতে গিয়ে এ ত্রাণ সহায়তা পৌঁছে দেন।

জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াছমিন বলেন, বর্তমান পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুস্থদের মাঝে সরকারের ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করেছে জামালপুর জেলা প্রশাসন। জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন ও জেলা প্রশাসকের নির্দেশে একটি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১টি সাবান ও মাস্ক দিয়ে বিতরণ করা হয়েছে।

ইতিমধ্যে সদরের জনপ্রতিনিধিদের হতদরিদ্রদের তালিকা তৈরীর নির্দেশ দেয়া হয়েছে। ওই তালিকা অনুযায়ী সেগুলো তারা বাড়ি বাড়িতে গিয়ে পর্যায়ক্রমে পৌঁছে দেবেন। এ সময় তার সঙ্গে ছিলেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *