এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি। শুক্রবার বাদ জুম্মা স্টেশন বাজার মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জামালপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, পৌর বিএনপির সদস্য সচিব শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ ও জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *