কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ১০ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি মোঃ দেলদার আলী (৫৭)কে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, রোববার রাতে কুড়িগ্রাম সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভোগডাঙ্গা ইউনিয়নের যুগীপাড়া গ্রামের তিনমাথার মোড় সংলগ্ন বাঁশঝারের সামনের কাঁচা রাস্তায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক কারবারি নাগেশ্বরীর পশ্চিম রামখানা দিঘিরপাড় গ্রামের মোঃ দেলদার আলী (৫৭) কে ১০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত দুইটি মোটরসাইকেলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উক্ত মাদক কারবারি দেলদারের নাগেশ্বরী থানায় পূর্বের ২ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে এবং সে কুড়িগ্রাম জেলা সহ বিভিন্ন জেলায় চতুরতার সাথে মাদক ব্যবসা করে আসছিলো।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) খান মোঃ শাহরিয়ার জানান, পুলিশের অক্লান্ত চেষ্টায় মাদক কারবারি দেলদারকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *