রৌমারী প্রতিনিধিঃ
রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম গত অদ্য ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাত আনুমানিক ২১.৩০ ঘটিকার সময় রৌমারী থানাধীন যাদুরচর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ লাল বাদশা (৫৪) এর নিজ বসতবাড়ির শয়ন ঘরের ভিতরে তিনটি প্লাস্টিকের ড্রাম হতে ৪৩ বোতল বিদেশী মদ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন