লালমনিরহাট প্রতিনিধি
দলীয় শৃংখলা বিরোধী কর্মকান্ডের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাওন জোয়ারদারকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথা জানানো হয়।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম আনন্দ বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের বিষয়টি অনুমোদন দিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব শাওন জোয়ারদারকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে তার সঙ্গে কোনোরকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্যও নির্দেশনা প্রদান করা হয়।
এ বিষয় লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব শাওন জোয়ারদারের একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেনি
জেলা ছাত্রদলের সভাপতি মো. নাজমুল হুদা লিমন বলেন, কেন্দ্রীয় সংসদ এই সিদ্ধান্ত নিয়েছে। দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করলে যে কেউ বহিষ্কার হতে পারেন। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
