ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ভূরুঙ্গামারী হাসপাতালে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ মহিলার লাশ নিয়ে বিপাকে পরেছে থানা পুলিশ।
জানাগেছে, মঙ্গলবার (২২ অক্টোবর) উপজেলার সাদ্দাম মোড় নামক স্থানে অপরিচিত এই বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে পুলিশ এলাকাবাসী সহযোগিতায় বিকেলে ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করায়। পরেরদিন বুধবার (২৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোঃ সায়েম বৃদ্ধার মৃত্যুর বিষটি নিশ্চিত করেন। তিনি জানান, বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিলো। মৃতের পরনে হলুদ রয়ের ব্লাউজ, পরনে সাদা প্রিন্টের শাড়ি এবং কানে ছোট রিং রয়েছে।

ওসি জিল্লুর রহমান জানান লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তপক্ষের সিন্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন