এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ স্লোগানে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে শেষ হয়। পরে পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রতন কুমার ঘোষ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক, সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিরাজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষক-শিক্ষার্থীগণ প্রমুখ।
