বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান বাজানো কে কেন্দ্র করে প্রতিবেশীর সাথে সংঘর্ষের ঘটনায় কামাল বেপারী (৪৫) নামে একজন নিহত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামাল বেপারী ওই এলাকার মৃত ইসমাইল বেপারীর ছেলে।
জানা যায়, মানিকপুর গ্রামের কামাল বেপারীর বড় ভাইয়ের ছেলে সুমন বেপারীর বিয়ের আয়োজন চলছিলো। বিয়ে উপলক্ষে গভীর রাতে ওই বাড়িতে সাউন্ড বক্স দিয়ে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিলো। এমন সময় প্রতিবেশী মৃত আকু বেপারীর ছেলে সামসুল বেপারী, শাজাহান বেপারী ও সাজত আলী বেপারী বিয়ে বাড়িতে এসে উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই কামাল ব্যাপারীর মৃত্যু হয়।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ মাহবুবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া চলমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *