ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানা পুলিশের নাশকতা বিরোধী বিশেষ অভিযানে উপজেলা শ্রমিক লীগের সদস্য ও পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান,পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোঃ আব্দুল মালেক,শিলখুড়ি ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ নুর ইসলাম নুরু,শিলখুড়ি ৯ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম,আন্ধারীঝাড় ইউনিয়ন আওয়ামীলীগের কার্যকরী সদস্য মোঃ মোতাব্বের হোসেন মাদবর মেম্বারকে রবিবার রাতে গ্রেফতার করে ভুরুঙ্গামারী থানা পুলিশ। সোমবার ২১ এপ্রিল গ্রেফতারকৃতদের পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আল হেলাল মাহমুদ। গ্রেফতারকৃতরা সকলেই আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী।
