কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় Community Engagement activities on VAC & ECM বিষয়ক এক কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। এতে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু নির্যাতন প্রতিহতকরণ, প্রতিবন্ধকতা দূরীকরণ, বিকল্প শিক্ষা পদ্ধতি, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন, সমাজ উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করা হয়।
রবিবার ফকির মোহাম্মদ ছয়ানি পাড়া, বুড়াবুড়ী ইউনিয়ন, উলিপুরে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। স্থানীয় জনগণের অংশগ্রহণে ডায়ালগটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি কমিউনিটির সক্রিয় ভূমিকার ওপর জোর দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—মো. আব্বাস আলী সরকার, ইউপি সদস্য, বুড়াবুড়ী ইউনিয়ন পরিষদ,নির্মল চন্দ্র দেবনাথ, সিএম, প্রাইস প্রজেক্ট, ইসলামিক রিলিফ বাংলাদেশ,শামসুন্নাহার শিউলি, কমিউনিটি অর্গানাইজার, ইসলামিক রিলিফ বাংলাদেশ, বুড়াবুড়ী,
মো. শাহজাহান আলী, তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, কুড়িগ্রাম বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশু নির্যাতন রোধে পরিবারকে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। তারা বিকল্প শিক্ষার মাধ্যমে ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষায় ফেরানোর উদ্যোগ বাড়ানোর পরামর্শ দেন এবং নারীর ক্ষমতায়ন বাড়াতে বিভিন্ন সরকারি-বেসরকারি উদ্যোগকে আরও কার্যকর করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
ডায়ালগ শেষে উপস্থিত অংশগ্রহণকারীরা নিজ নিজ পরিবার ও সমাজে সচেতনতা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
