ঝালকাঠি প্রতিনিধি :তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে ১৩ ফেব্রুয়ারি সকল ৮ টায় ঝালকাঠি’র আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মিনি ম্যারাথন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মুহিতুল ইসলাম ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ শাকিলা রহমান, ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ সাইফুল ইসলাম ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

প্রায় ৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই ম্যারাথনে অংশগ্রহণ করেন ২৫০ জনের অধিক দৌড়বিদ।
সহ ঝালকাঠির ১১জন সাংবাদিক অংশগ্রহণ করে।

এসময় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। তরুণদের শারীরিক সুস্থতা নিশ্চিত করা এবং ক্রীড়ামোদী মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন করা হয়। ম্যারাথনের সমাপ্তি উপলক্ষ্যে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

জেলা প্রশাসক বলেন এ ধরনের আয়োজন শুধু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিই নয়, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *