মনজুরুল ইসলাম,এশিয়ান বাংলা নিউজঃ
১৪ আগস্ট রবিবার রাত ০৮ঃ০০ ঘটিকায় কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবে, প্রেসক্লাব কুড়িগ্রামের আয়োজনে জনাব সৈয়দা জান্নাত আরা পুলিশ সুপার, কুড়িগ্রাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়ের পদোন্নতি জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করেন কুড়িগ্রাম জেলার সাংবাদিকবৃন্দ।

এ সময় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক ও দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি সফি খানসহ কুড়িগ্রাম জেলার সিনিয়র সাংবাদিক বৃন্দ সহ প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বিদায়ী ভাষনে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) অশ্রুসিক্ত নয়নে বলেন কুড়িগ্রাম জেলার মানুষ অনেক ভাল। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বাল্যবিবাহ,মাদক ও সন্ত্রাস মুক্ত জেলায় পরিনত করতে সবেমাত্র কাজ শুরু করেছিলাম কিন্তু পদোন্নতি ও বদলীজনিত কারনে সে সব কাজ সমাপ্ত করতে পারিনি। অসমাপ্ত কাজ গুলো যেন পরবর্তীতে সমাপ্ত করে বাল্যবিবাহ,মাদক ও সন্ত্রাসমুক্ত একটি জেলায় পরিনত করতে জেলা পুলিশ বিশেষ ভুমিকা পালন করতে পারে সে লক্ষে সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগীতা করার আহবান জানান।উল্লেখ্য কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে ঢাকা ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) সদর দপ্তরে বদলী হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *