মনজুরুল ইসলাম এশিয়ান বাংলা নিউজ
কুড়িগ্রামের সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ধরলা নদীতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে।
রোববার (১৫ জুন) বিকেলে ইউনিয়নের ২নং ওয়ার্ডের নওয়াবশ গ্রামে ধরলা নদীর তীরে লাশটি ভাসতে দেখে কুড়িগ্রাম সদর থানা পুলিশে খবর দেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, বিকেলে নদীর তীরে এক অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে দেখা যায়। তার গলায় পুঁতির মালা ছিল এবং পরনে ফুল শার্ট ও লুঙ্গি।
ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তি হয়তো জেলে ছিলেন। তবে কোথা থেকে কিভাবে মরদেহটি নদীতে এসেছে, সে বিষয়ে কেউ নিশ্চিত নন। পরে স্থানীয়রা মরদেহটি নদী থেকে ডাঙায় তুলে রাখলেও রাত পৌনে ৯টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে রাখা হলেও লাশের পরিচয় সনাক্ত করা যায় নাই।
এ বিষয়ে চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইমতিয়াজ কবির বলেন, কুড়িগ্রাম সদর থানার নদীতে লাশ ভেসে আসার খবর পাওয়া মাত্র চিলমারী থেকে পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
