ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে হঠাৎ করেই বেড়েছে সন্ত্রাসী কার্যক্রম,। গতরাতে আনিস মোল্লা নামে একজনকে চাকু মেরে হত্যার চেষ্টা করা হয়।
১৬ই জুলাই বুধবার রাত,আনুমানিক ৯,৩০ টায় ঘটনাটি ঘটেছে উপজেলার বাগজানা ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে।
ভুক্তভোগীর জবানবন্দিতে জানা যায়, ঘটনার দিন বুধবার রাতে , চেঁচড়া গ্রামের বয়েন উদ্দিন মোল্লার ছেলে আনিস মোল্লাকে পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের ইস্কান্দারের বাড়িতে বিদেশে যাওয়ার বিষয় নিয়ে আলোচনার জন্য ভুক্তভোগী আনিস মোল্লাকে ডাকা হয়।
আলোচনা শেষে মোটরসাইকেল যোগে আনিস মোল্লা ওই বাড়ি থেকে বের হলে, এলাকার চিহ্নিত সন্ত্রাসী মাদক ব্যবসায়ীরা এবং মাদকখোর, বকাটে সুলতানের পুত্র আলমগীর হোসেন, সাজ্জাদের পুত্র সাকিব হোসেন,
মীর শহীদের পুত্র সাজু, এনামুলের পুত্র মইনুল সহ
অত্র এলাকার ১০-১২ জন চিহ্নিত সন্ত্রাসীরা আনিস

মোল্লার মোটরসাইকেলের সামনে এসে পথ গতিরোধ করে। সবাই আনিস মোল্লাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং জিজ্ঞাসা করে এখানে কেন আসছে।
এ বিষয় কে কেন্দ্র করে প্রথমে আনিস মোল্লার সাথে ধস্তাধস্তি হয় পরে একপর্যায়ে আলমগীরের হাতে থাকা চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে আনিস মোল্লার পেটের বাম পাশে আঘাত করে। বাম হাতে আঘাত করে, এতে রক্তাক্ত জখম হয়, সাকিব, সাজু, মইনুল সহ আনিস মোল্লাকে কিল ঘুষি মেরে ফুলা জখম করে,
ঐ বাড়ি এক মহিলা সুমি আক্তার তার কানের দুই আনা দুল, গলায় আট আনা সোনা চেন আনিস মোল্লাকে উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা কানের দুলসহ ছিনেয়ে নিয়ে যায়।

এ সময় আনিস মোল্লার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে সাজু নামে এক সন্ত্রাসীকে ধরে ফেলে,। বাকিরা পালিয়ে যায়, পরে আনিস মোল্লাকে
রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেেক্স চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল হোসেন জানান, অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।
মামলার ও আসামি জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন