মো: নাজমুল হুদা মানিক ॥
ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধর ইউনিয়নে তারাপুর সেনেরচর নৌকা বাইচ সমিতির উদ্যোগে ২ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পযন্ত ব্রম্মপুত্র নদের অষ্টধর খেয়াঘাট থেকে তারাপুর সেনেরচর খেয়াঘাট পর্যন্ত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্ভোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সম্মানিত সাধারন সম্পাদক জননেতা অ্যাডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনপ্রিয় জননন্দিত মেয়র মো: ইকরামুল হক টিটু। অষ্টধর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আ: কাদের এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো কামাল, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট পীযুষ কান্তি সরকার, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফকরুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শিব্বির আহমেদ চৌধুরী মিরন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: আবুল কালাম রাসেল ভিপি রাসেল, যুব ও ক্রীড়া সম্পাদক আলহাজ রেজাউল হাসান বাবু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মমিনুর রহমান জিন্নাহ, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাষানী, জেলা মহিলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি অধ্যাপক দিলরুবা সারমীন, নুর জাহান মিতু, জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক শাহ শওকত ওসমান লিটন, মহানগর যুব লীগের আহবায়ক শাহিনুর রহমান , জেলা যুব লীগের সম্মানিত সদস্য গোলাম মেহেদী হাসান, ইমরান জামান বাবু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য আবু বকর সিদ্দিক সাগর, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ, জেলা ছাত্রলীগের সভাপতি মো: আল আমিন, সাধারন সম্পাদক মো: হুমায়ুন কবীর, মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশের আহমেদ অনি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক নিহারিকা পারভীন ইভা, ময়মনসিংহ জেলা যুব মহিলা আওয়ামী নেত্রী মাহমুদা হোসেন মলি প্রমুখ। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। তারাপুর সেনেরচর নৌকা বাইচ সমিতির আয়োজনে অনুষ্ঠান উপস্থাপনা করেন রেজাউল আমিন ফারুক। নৌকা বাইচ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার নৌকা অংশ গ্রহন করে। এ সময় এলাকার হাজার নারী পুরুষ বাংলার আবহমান ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।
