লালমনিরহাট প্রতিনিধি
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ শীর্ষক এক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে তিস্তা নদী রক্ষা আন্দোলন ওই পদযাত্রার আয়োজন করে।
জেলা শহরের রেলওয়ে স্টেশন রোড থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মিশনমোড়ে এসে শেষ হয়। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে ওই পদযাত্রা শেষে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় তিস্তা নদী খনন, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি করেন বক্তারা।
এসময় দাবী আদায়ে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারী নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর এবং গাইবান্ধায় জেলাসহ ১১টি স্থানে একই সময়ে অবস্থান কর্মসূচী পালনের ঘোষনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *