এস.এম.রকিঃ দিনাজপুর জেলা ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দিনটি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম রাহুল ও সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান, সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আহসানুজ্জামান চঞ্চল এবং জেলা ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
