ফিরোজ আল মুজাহিদ, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ৩৮৬ জন দুস্থ মহিলার মাঝে ভিজিডির চাল সোমবার বিতরণ করা হয়েছে। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় ওই ইউনিয়নের মহিলাদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু নিজ হাতে চাল বিতরণ কার্যক্রমে অংশ নেন।
এসময় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মো. শরিয়তুজ্জামান, ইউপি সদস্য নুরু মিয়া, ইউপি সদস্য রফিকুল ইসলাম, সুজন মিয়া, ফকরুজ্জামান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *