রৌমারী প্রতিনিধি
নদী ভাঙ্গনরোধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবীতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের মানুষজন জেলা সদরে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে।
বুধবার দুপুরে শৌলমারী ইউনিয়নের মানষজন ঐক্যবদ্ধভাবে জেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করে।
এলাকাবাসীর পক্ষে এ্যাডভোকেট আবুল বাশার মঞ্জু জানান, ব্রহ্মপুত্রের ভয়াল ভাঙ্গনে রৌমারী উপজেলার ৬নং চরশৌলমারী ইউনিয়নের সুখের বাতি, ঘুঘুমারীসহ বেশ কয়েকটি গ্রামে ভাঙ্গন চলমান থাকলেও পানি উন্নয়ন বোর্ড কোন ব্যবস্থা নেয়নি। এমনকি সুখের বাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও ভাঙ্গনের মুখে। এ অবস্থায় দ্রুত পাইলিং ও জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধের দাবী জানান তারা। এ সময় ঐ এলাকার মানুষজন প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে দ্রুত ভাঙ্গনরোধে ব্যবস্থা নেয়ার দাবী জানান তারা।
