স্টাফ রিপোর্টার:
কচাকাটায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ১৩ জন আহত হওয়ায় আহতরা ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে ঐ সংঘর্ষের জের ধরে প্রতিপক্ষকে হাসুলী দিয়ে ভয়ভীতি প্রদর্শন করায় এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আটককৃত যুবকের নাম লুৎফর রহমান। লুৎফর রহমান কচাকাটা থানার সরকারী গ্রামের জহর আলীর পুত্র। জানাগেছে কচাকাটা থানার সরকারটারী গ্রামের আব্দুল করিম ও আমির হোসেনের মধ্যে ৪ জুলাই শুক্রবার জমিজমা নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ১৩ জন আহত হলে তাদের চিকিৎসার জন্য ভুরুঙ্গামারী উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।আমির হোসেনের পক্ষে সংঘর্ষে লিপ্ত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর রেফার্ড করা হয়। এদিকে এই সংঘর্ষের খবর পেয়ে ঢাকা ইসলামাবাদ কোম্পানিতে চাকুরীরত আমির হোসেনের আত্মীয় জহর আলীর পুত্র লুৎফর রহমান আমির হোসেনের পক্ষের আহতদের দেখতে ঢাকা থেকে রৌমারী হয়ে ভুরুঙ্গামারীতে আসার পর ভুরুঙ্গামারী বাজার হতে দুটি হাসুলী কিনে নিয়ে হাসপাতালে গিয়ে আব্দুল করিমের পক্ষের লোকজনকে কুপিয়ে আহত করতে ভয়ভীতি প্রদর্শন করায় তারা চিৎকার চেচামেচি শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানার পর লুৎফর রহমানকে আটক করে ভুরুঙ্গামারী থানা পুলিশকে অবহিত করলে এসআই মামুনুর রহমান ও সঙ্গীয় থানা পুলিশের টহল টীম ২ টি হাসুয়াসহ তাকে গ্রেফতার করে। তবে গ্রেফতারকৃত লুৎফর রহমান দাবী তিনি তার পক্ষের লোকজনকে হাসপাতালে দেখতে গেলে বিরোধী পক্ষ তাকে আটক করে। এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আল হেলাল মাহমুদ জানান,হাসুলীসহ গ্রেফতার লুৎফর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনপুর্বক শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
