ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
গত ৫ জানুয়ারী/২০২৫ ইং বিকাল ৫ টা ১৫ মিনিটে ভুরুঙ্গামারী থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে বাবুরহাট বাজারের উত্তর পার্শ্বে আরাজী পাইকডাঙ্গা গ্রামের মোফাজ্জল হকের পুত্র মোঃ হাফিজুল ইসলাম (২২),এর বসত বাড়ি সংলগ্ন পাকা রাস্তার উপর কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ হাফিজুল ওরফে হাফিজুর ইসলাম (২২), ও তার স্ত্রী মোছাঃ সমেলা বেগম (২০),কে ১৬২০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামীদের হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় থানায় নিয়ে আসার সময় মাদককারবারীর আত্মীয়-স্বজন এজাহার নামীয় ৯ জন সহ অজ্ঞাতনামা আরও ৭০/৮০ জন উশৃঙ্খল জনতা আসামী সহ পুলিশকে আটক করে। এক পর্যায়ে উশৃঙ্খল জনতার সহায়তায় হ্যান্ডকাফ সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আসামী হাফিজুল ইসলাম ও তার স্ত্রী সমেলা বেগম পালিয়ে যায়। পরবর্তীতে ইং ৭ জানুয়ারী/২০২৫ ইং হ্যান্ডকাফ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ সংক্রান্তে ভুরুঙ্গামারী থানার মামলা নং-০৩, তারিখ-০৬/০১/২০২৫ খ্রিঃ, ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ তৎসহ ১৮৬/৩২৩/৩৩২/৩৫৩/২২৪/২২৫/৪২৭/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০; রুজু করা হয়। ঘটনার পর কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান এর সার্বিক দিক নির্দেশনায়, ভুরুঙ্গামারী সার্কেল এএসপি মোঃ মাসুদ রানা এর তদারকীতে ভুরুঙ্গামারী থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ আল হেলাল মাহমুদ এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ১৩ ফেব্রুয়ারী/২০২৫ ইং তারিভে চট্টগ্রাম মেট্রোপলিটন চান্দগাঁও, থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী পলাতক আসামী হাফিজুল ইসলাম ও তার স্ত্রী সমেলা বেগমকে গ্রেপ্তার করে।
