ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আগুন লেগে ৩টি ঘর পুড়ে গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নে পশ্চিম ছাট গোপালপুর গ্রামের নুরুল ইসলামের গোয়াল ঘরে আগুন লাগে। এতে তার গোয়াল ঘর সহ আরও একটি ঘর এবং প্রতিবেশি আব্দুল বারেকের একটি ঘর আগুনে পুড়ে যায়। আগুনে পুড়ে নুরুল ইসলামের ১টি গরু মারা গেছে। এছাড়া আরও ৩টি গরু মারাত্মক ভাবে দগ্ধ হয়েছে।
প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তিলাই ইউপি চেয়ারম্যান ফরিদুল হক শাহিন শিকদার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আগুনে পুড়ে পরিবার দু’টির আনুমানিক আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *