মনিরুজ্জামান মনির,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশের উদ্দেশ্যে কিশোরী ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফ্রেরুয়ারী) বিকেলে উপজেলার তিলাই ইউনিয়নের তিলাই উচ্চ বিদ্যালয় মাঠে কিশোরী ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্ল্যান ইন্টারন্যাশনাল ও মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির (এমজেএসকেএস) চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের সহযোগিতায় এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে তিলাই ইউনিয়ন যুব কল্যাণ সংস্থা।

টুর্নামেন্টের আয়োজকরা জানিয়েছেন দ্বিতীয় সেমিফাইনাল খেলায় তিলাই উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশের মুখোমুখি হয় পশ্চিম ছাট গোপালপুর কিশোরী ফুটবল একাদশ।

উক্ত খেলায় তিলাই উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশ পশ্চিম ছাট গোপালপুর কিশোরী ফুটবল একাদশ কে ২-০ গোলে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করতে সক্ষম হয়।

অপরদিকে প্রথম সেমিফাইনালে দক্ষিণ ছাট গোপালপুর কিশোরী ফুটবল একাদশ কে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় দক্ষিণ ছাট গোপালপুর হামিদা খানম উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশ।

আগামী ২০ ফ্রেরুয়ারী তিলাই উচ্চ বিদ্যালয় মাঠে কিশোরী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

ফাইনাল খেলায় তিলাই উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশ এর বিপরীতে খেলবে দক্ষিণ ছাট গোপালপুর হামিদা খানম উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *