ফারহানা আক্তার, জয়পুরহাটঃ
বিপুল পরিমাণ গাঁজাসহ দুই নারীসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের অভিযানিক দল।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের চৌকস আভিযানিক দল পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বগুড়া জেলার আদমদীঘি থানাধীন শান্তাহার বটতলী নামক স্থানে হীরা ট্রেডার্স এর সামনে পাকা রাস্তার উপর থেকে
১১ কেজি গাঁজাসহ ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা থানাধীন গোরঙ্গগোলা এলাকার মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে আব্দুর রহিম (৩২), কুল্লাপাথর এলাকার শাহ আলমের ছেলে শুভ চৌধুরী (২১), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন বেরুলী এলাকার আব্দুল জলিল শেখের ছেলে রুবেল (২৫), কুমিল্লা জেলার সদর দক্ষিন কুমিল্লা থানাধীন সালমানপুর এলাকার আশরাফুল আলীর স্ত্রী মোছাঃ নুরজাহান সুমি (২৫) ও তার মেয়ে আয়েশা আক্তার বয়স-১০ মাস), মাগুড়া জেলার শ্রীপুর থানাধীন বড়ইচড়া এলাকার ইউসুফ মোল্লার কণ্যা মোছাঃ সুমাইয়া আক্তার লায়লা (২৭), কে হাতেনাতে গ্রেফতার করেছে।

এ সময়ে গ্রেফতারকৃতদের নিজ হেফাজতে থাকা ১১ কেজি গাঁজা, একটি প্রাইভেট কার, ২ টি ব্যাগ, ৮ টি মোবাইল ফোন, ১৬ টি সিমকার্ড, একটি মেমোরি কার্ড ও মাদক বিক্রয়লব্দ নগদ ১০০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

অপরদিকে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের আরও একটি চৌকস আভিযানিক দল নওগাঁ জেলার বদলগাছি থানাধীন মিঠাপুর এলাকায় অভিযান পরিচালনা করে অত্র এলাকার স্থানীয় বাসিন্দা মৃত তোজাম্মেল মন্ডলের ছেলে মাদক কারবারি বাবলু মন্ডল (৫২) কে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেছে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ্-ফি-তাহমিন তৌকির, (ই), বিএন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত গ্রেফতারকৃত মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁ ও বগুড়া জেলাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে আসছিল।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে বগুড়া জেলার আদমদীঘি ও নওগাঁ জেলার বদলগাঁছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *