মো: নাজমুল হুদা মানিক \
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও আওয়ামীলীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম (৭২) শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন ব্যাক্তি ও সংগঠন গভীর শোক করেছেন। মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। প্রতিমন্ত্রী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তঁার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, মোহাম্মদ নাসিম ছিলেন এক বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী। আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন এ জনদরদী মহান রাজনীতিবিদ। তঁার মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।জনসেবা, দেশ ও সমাজের উন্নয়নে তঁার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের গভীর শোক। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মো: জহিরুল হক খোকা ও সাধারন সম্পাদক এডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। নেতৃবৃন্দ বলেন, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ছিলেন এক বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী। আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন এ জনদরদী মহান রাজনীতিবিদ। তঁার মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। জনসেবা, দেশ ও সমাজের উন্নয়নে তঁার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র টিটু‘র গভীর শোক । বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনপ্রিয় মেয়র মো: ইকরামুল হক টিটু গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব শামীমের শোক। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব আমিনুল হক শামীম গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এম এ ওয়াহেদ এর শোক । বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এম এ ওয়াহেদ গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। ময়মনসিংহ জেলা কৃষকলীগের গভীর শোক। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে ময়মনসিংহ জেলা কৃষকলীগের সভাপতি কৃষিবীদ আব্দুর রহিম মিন্টু ও সাধারন সম্পাদক মো: গোলাম ম্ােস্তফা বাবুল ভিপি বাবুল গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়া ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ শওকত উসমান লিটন, ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যাপিকা দিলরুবা সারমীন, সাংগঠনিক সম্পাদক স্বপ্না খন্দকার সহ অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

