বাঙালির জীবনে আগষ্ট মানেই শোকের মাস
বেদনার মাস। বছর ঘুরে আবার এসেছে বাঙালি জাতির ইতিহাসে রক্তের আখরে লেখা শোকাবহ আগষ্ট।
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকীতে চিরঞ্জীব নেতার আত্মৎসর্গ ও দেশ মাতৃকায় বাংলাদেশের অগ্রনায়ক-কে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
শোকের মাসে প্রত্যয় ও শপথে শোককে শক্তিতে পরিনত করার অভয়মন্ত্রে আবার উদ্দীপিত হবে বাঙালি জাতি। ইতিহাসের সাহসী সৈনিক আপোষহীন সংগ্রামী নেতার চেতনায় সুদৃঢ় হোক দেশ গড়ার প্রেরণা।
জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ার এবং তাঁর রেখে যাওয়া সোনালী সম্ভবনাময় বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে সুপ্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয়ে সকলে দেশের সেবা ও উন্নয়নে অংশ গ্রহন করুক এই প্রত্যাশায় ১০ নং বঙ্গসোনাহাট ইউনিয়নবাসীর পক্ষ থেকে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহিদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি।।
মোঃ মায়নুল ইসলাম লিটন
চেয়ারম্যান
১০নং বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদ
ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম
