মনজুরুল ইসলাম এশিয়ান বাংলা নিউজঃ
কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ শাখায় দায়িত্বরত কনস্টেবল মনিরুল ইসলামের আকস্মিক মৃত্যুতে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। গত শনিবার জেলা বিশেষ শাখার কুড়িগ্রাম সদর জোনে কর্মরত মনিরুল ইসলাম কুড়িগ্রাম শাপলা চত্বর এলাকায় দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথাসহ শারিরীক অসুস্থতা বোধ করলে কুড়িগ্রাম রিজার্ভ অফিসে হাজির হলে কুড়িগ্রাম পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হলে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠায়।কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ আগষ্ট সোমবার রাত ৭.৩০ মিনিটের সময় Acute mi & Cardiogenic shockরোগে মৃত্যুবরণ করেন(ইন্নালিল্লাহি——রাজেউন)। মনিরুল ইসলাম চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবলাই থানার রানীরহাট গ্রামের মৃত মোসলেম উদ্দিনের পুত্র। তিনি ১৯৮৫ সালের ১১ এপ্রিল বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শোক প্রকাশ করেন বলেন মরহুম মনিরুল ইসলাম একজন অত্যন্ত বিনয়ী, সদালাপি ও কর্তব্য পরায়ন ব্যক্তি ছিলেন। তিনি এ জেলায় কর্মরত থাকাকালে তাঁর উপরস্থ সকল অফিসার ও সহকর্মীদের সাথে সু-সম্পর্ক বজায় রেখে সরকারী দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে সকলের হৃদয়ে সৌহার্দ্যপূর্ণ আন্তরিকতার ছোঁয়া রেখে গেছেন। তাঁর এ অবদানের কথা কুড়িগ্রাম জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশ বাহিনী কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
