ফারহানা আক্তার জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটের কালাইয়ে পুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ সহকারি শিক্ষক মশিউর রহমানের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে,উপজেলার ইউনিয়নের পনুট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সহকারি শিক্ষকের এমন চাঞ্চল্যকর জঘন্য ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে সহকারি শিক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি। জানান এলাকা বাসি৷ অভিযুক্ত শিক্ষকের নাম মো মশিউর রহমান (৪২) সে পুনট মধ্য পাড়া গ্রামের মৃত মখলেছুর রহমানের ছেলে। সে পুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে সহকারি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এই শিক্ষকের বিরুদ্ধে এর আগে এমন জঘন্য ঘটানারও অভিযোগ রয়েছে।

এঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে তাকে সাময়িক ওই স্কুল থেকে বদলি করে পাশের মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দিয়েছেন। কিন্ত তাকে শাস্তির আওতায় না এনে শুধু বদলি করায় ক্ষোভে ভাসছে অভিভাবক সহ এলাকাবাসী।
জানা গেছে, এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ২৭ নভেম্বর দুপুরে ওই বিদ্যালয়ের ওয়াশরুমে৷ তবে ঘটনার ৫দিন পার হয়ে গেলেও শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ না করায় ওই স্কুলের ছাত্র ছাত্রী, অভিভাবক সহ এলাকাবাসীর মধ্যে চাপাক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। পুনট গ্রামের এক অভিভাবক জানান, আমার দুটি সন্তান এই স্কুলে পড়াশুনা করে এভাবে আমি প্রতিদিন আসি সবাইত আর আসতে পারে না এ শিক্ষক এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে, কিন্তু মান সম্মানহানীর ভয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে। সে আবারও কয়েকদিন আগে এই বিদ্যালয়ে বাচ্চার সঙ্গে জঘন্য কাজ করেছে এরকম মানুষরপী শিক্ষকের কঠোর শাস্তির দাবি জানান তিনি।

পঞ্চম শ্রেণীর একাধিক শিক্ষার্থীরা বলেন আমাদের সহপাঠির সাথে এমন আপত্তিকর ঘটনা ঘটেছে আমরা শিক্ষার্থীরা সবাই মশিউর স্যারের বিচার দাবি করছি আর যেন কোন আমাদের সহপাঠির উপর এমন ঘটনা না ঘটে৷

এবিষয়ে অভিযুক্ত সহকারি শিক্ষক মশিউর মাষ্টারের ফোনে একাধিকবার ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ করেননি৷

এঘটনায় অভিযুক্ত সহকারি শিক্ষক মশিউর মাষ্টারকে সাময়িক বদলি করা হয়েছে দায়িত্ব থাকা প্রধান শিক্ষক শিরিনা খাতুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পরে উপজেলা শিক্ষা অফিস আমরা লিখিত অভিয়োগ দিয়েছি তারা সঠিক তদন্ত করে ব্যবস্থা নিবে৷

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত রাশেদুল আলম৷ বলেন এ ঘটনা আমার একটি অভিযোগ পেয়েছি প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছি বিভাগীয় তদন্তপৃর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *