Oplus_16908288

হুমায়ুন কবির সূর্য, কু‌ড়িগ্রাম:

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে ১০ হাজার কাঁঠালের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নন্দনপুর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে ৪ শতাধিক কাঁঠালের চারা বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমটি শেষ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পিটিআই’র ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ড ও গ্রিন ইকো ফাউন্ডেশনের উপদেষ্টা রবিউল ইসলাম।
অনুষ্ঠানে নন্দনপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম হোসেন রাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, গ্রিন ইকো ফাউন্ডেশনের উপদেষ্টা সুব্রত ভট্টাচার্য, নন্দনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, গ্রিন ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান সঞ্জয় চৌধুরী, জেলা সমন্বয়ক অপর্ণা রায়, কুঞ্জ বিহারী রায় ও তমাল হোসেন, নাগেশ্বরী উপজেলা সমন্বয়ক সুমন চন্দ্র সেন,
কুড়িগ্রাম গ্রিন ইকো ফাউন্ডেশনের উদ্যোগে এবং রিনিউ নাউ ও গ্লোবাল সিটিজেন ফর ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় বিগত তিন বছর ধরে জেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ করা হয়। পাশাপাশি ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রিন ইকো ক্লাব গঠন করা হয়।
কাঁঠাল চারা পেয়ে খুশি সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাশেদ জানায়, আমি খুবই খুশি। বাড়িতে গিয়ে নিজেই গাছটি রোপন করব।
অপর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মারুফা জানায়, আমি মায়ের সহযোগিতা নিয়ে গাছটি লাগাব।
গ্রিন ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান সঞ্জয় চৌধুরী বলেন, জলবায়ুর নেতিবাচক পরিবর্তন রোধকল্পে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্তকরণে প্রথম ধাপে এই উদ্যোগ নেয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম পিটিআই’র ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ড ও গ্রিন ইকো ফাউন্ডেশনের উপদেষ্টা রবিউল ইসলাম বলেন, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যত। পরিবেশের দূষণ রোধকল্পে প্রথমেই দরকার পলিথিনের যত্রতত্র ব্যবহার। যেটা পরিবার থেকে শুরু থাকা দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন