কুড়িগ্রাম প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
দিবসটি পালন উপলক্ষে রবিবার (২৭ অক্টোবর) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি র্বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, দৈনিক বাংলার মানুষ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, দীপ্ত টেলিভিশনের ইউনুছ আলী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, এনটিভির হাসিবুর রহমান হাসিব, ৭১ টিভির রাজু মোস্তাফিজ, চ্যানেল আইয়ের শ্যামল ভৌমিক, ইত্তেফাকের ফজলে ইলাহী স্বপন, নয়া দিগন্তের রেজাউল করিম রেজা, মাই টিভির আশরাফুল হক রুবেল, মানবজমিনের মিজানুর রহমান মিন্টু, সময় টিভির বাদশা সৈকত, ডিবিসির ওয়াহেদুজ্জামান তুহিন, সময়ের আলো পত্রিকার ঠান্ডা বকসি, জাগো বাহে পত্রিকার সম্পাদক রেজাউল করিম রেজা এবং সকালের সময়ের ফিরোজ আলম মনু প্রমুখ।
সভাপতির বক্তব্যে কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান বলেন, দীর্ঘ ৫৯ বছর ধরে কুড়িগ্রাম প্রেসক্লাব এ অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা সাহসিকতার সাথে তুলে ধরে আসছে। জেলার প্রতিটি সংকটে এবং অর্জনে গণমাধ্যমকর্মীরা সবসময় সামনের সারিতে থেকে দায়িত্ব পালন করেছে। আগামী দিনেও কুড়িগ্রামের নদী ভাঙন প্রতিরোধ, দারিদ্র্য বিমোচনসহ অঞ্চলের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে কুড়িগ্রাম প্রেসক্লাব আরও জোরালো ভূমিকা পালন করে যাবে। তিনি জেলার সার্বিক অগ্রযাত্রায় দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করে নেন অতিথিরা।
