Oplus_16908288

কুড়িগ্রাম প্রতিনিধি:
সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে কুড়িগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৪৮ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধীন নারায়ণপুর, মাদারগঞ্জ ও হাজীপাড়া বিওপি-এর সদস্যরা পৃথকভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানে মোট ১০ লাখ ৩৭ হাজার ১০৫ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করা হয়।
তবে অভিযানের সময় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক, পিএসসি জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্যের অবৈধ পাচার বন্ধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান, গোয়েন্দা তৎপরতা ও নজরদারি অব্যাহত থাকবে।
বিজিবির এমন অভিযানে সীমান্তপথে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন