গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নাগেশ্বরীতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল।গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নাগেশ্বরীতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল।

​নাগেশ্বরী প্রতিনিধি:
গণভোটের গণরায় কার্যকর এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনুষ্ঠিত হয়েছে বিশাল ‘জুলাই গণমিছিল’। ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্য, নাগেশ্বরী উপজেলা শাখা এই কর্মসূচির আয়োজন করেছে।
​মিছিলটি নাগেশ্বরী আলিয়া মাদ্রাসা মাঠ হিতে বের উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা এবং বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও ফেস্টুন হাতে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং “দলে দলে যোগ দিন” স্লোগান দেন।
​গণমিছিলে ১১ দলীয় ঐক্যের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনতা ও যুবসমাজ অংশ নেন। মিছিলে নেতৃত্বদানকারী নেতারা সংক্ষিপ্ত বক্তব্যে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য জোর দাবি জানান। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া ও পৌর আমীর মাওলানা আফজাল হোসেন সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *