
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের জুড়ীতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুুরী খুশী ও ব্যবসায়ী সেলিম আহমদ-এর উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়েছে।
সোমবার বিকাল ৩টায় জুুড়ী কামিনীগঞ্জ বাজার প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুুরী খুশী, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম আহমদ, জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক শিমুল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুরী খুশী জুড়ী উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে উনার দায়িত্ব ছিল পাকিস্তানী আর্মির চলাচল পথে স্থল মাইন পুথে রাখা। তারই অংশ হিসেবে বড়লেখার শাহবাজপুরের নান্দুয়ায় মাইন পুথার কাজে নিয়োজিত ছিলেন। হঠাৎ করে একটি মাইন বিস্ফোরণে উনার দুই হাত ও দুই চোখ নষ্ট হয়ে যায়। পরবর্তীতে ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিলেও চোখ, হাত আর ভাল হয়নি। অন্যের সহযোগিতা নিয়ে তাঁকে চলতে হয়। দেশের জন্য যুদ্ধে যাওয়া এই যোদ্ধাহত মুক্তিযোদ্ধা সমাজ উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজ তাঁর উদ্যোগর বৃক্ষ রোপন করা হয়।
