কুড়িগ্রাম প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও দৃঢ় রাখতে পুলিশের মাঠ পর্যায়ে রদবদল শুরু হয়েছে। এরই অংশ হিসেবে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদকে বদলি করা হয়েছে। তিনি অদূরেই রাজশাহী পুলিশ রেঞ্জে যোগদান করবেন।
পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, নির্বাচনকেন্দ্রিক সুষ্ঠু পরিবেশ, নিরপেক্ষতা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে বিভিন্ন থানার ওসিদের দায়িত্ব পরিবর্তন করা হচ্ছে। এই নির্দেশনা অনুযায়ী ভুরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদের বদলির সিদ্ধান্ত কার্যকর করা হয়।
ওসি আল হেলাল মাহমুদ দায়িত্ব পালনকালে মাদকবিরোধী অভিযান, চোরাচালান রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বেশ সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা হওয়ায় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
তার বদলির ফলে থানার দৈনন্দিন কার্যক্রমে অস্থায়ী পরিবর্তন এলেও শিগগিরই নতুন ওসি দায়িত্ব গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
নির্বাচনকে সামনে রেখে এসব রদবদল মাঠ প্রশাসনকে আরও গতিশীল করবে বলে মনে করছে স্থানীয় সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন