ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভিক্ষা করতে বাড়ি থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন ৮৫ বছরের বৃদ্ধা ফাতেমা বেগম।
ঘটনাটি ঘটেছে ২ মে শুক্রবার বিকাল আনুমানিক ৫ ঘটিকার সময় উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ^রী বাজার এলাকায়। জানাগেছে পাইকেরছড়া ইউনিয়নের পুর্ব বেলদহ গ্রামের মৃত নজরুল ইসলামের বিধবা স্ত্রী বৃদ্ধা ফাতেমা বেগম অন্যান্য দিনের মত ভিক্ষা করতে বাড়ি থেকে বের হন। ফাতেমা চোখে ঝাপসা দেখতো এবং কানে কম শুনতো। পাটেশ^রী বাজারে ভিক্ষা করতে গেলে একটি ব্যাটারী চালিত অটোরিক্সার সাথে ধাক্কা লেগে মারাত্মক আহত হয়। এ সময় পথচারীরা বৃদ্ধা ফাতেমা বেগমকে উদ্ধার করে ঐ অটোরিক্সা দিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। অটোচালক দুর্ঘটনায় আহত বৃদ্ধা ফাতেমাকে হাসপাতালে ভর্তি করে দ্রত সটকে পরে। এদিকে বিকাল ৬ ঘটিকার সময় ফাতেমার পোষ্য কন্যা মোছাঃ কল্পনা আক্তার ওরফে আজিরনকে তার প্রতিবেশীরা জানায় তার মা অটোরিক্সার ধাক্কায় আহত হয়ে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। খবর পাওয়া মাত্র আজিরণ হাসপাতালে গিয়ে তার মাকে আহত অবস্থায় দেখেন এবং রক্তবমি করে রাত আনুমানিক৮.৩০ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন। এদিকে মৃতের আত্মীয় স্বজন বিষয়টি থানা পুলিশকে অবগত না করেই লাশ বাড়িতে নিয়ে আসেন। খবর পাওয়া মাত্র রাতেই ভুরুঙ্গামারী থানার এসআই শফিকুল ইসলাম ও এসআই ওবায়দুর রহমানের নেতৃত্বে পুলিশ টীম নিহতের বাড়িতে গিয়ে লাশ প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে। । ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানান সড়ক দুর্ঘটনায় নিহত ফাতেমার লাশ প্রাথমিক সুরত হাল সম্পন্ন করে দাফন করার জন্য পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *