স্টাফ রিপোর্টার
ভুরুঙ্গামারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সেকান্দর আলী সরকার বিষাক্ত ভীমরুলের কামড়ে মৃত্যু বরন করেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার তার গাইবান্ধায় গ্রামের বাড়ীতে ভীমরুলের চাক নষ্ট করার সময় ভীমরুল তার শরীরে হুল ফোটায়। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হলে শুক্রবার ভোর ৩.৩০ ঘটিকায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে এলাকাসহ ভুরুঙ্গামারী শিক্ষা অফিসে শোকের ছায়া নেমে পরেছে। তিনি দীর্ঘদিন থেকে ভুরুঙ্গামারী শিক্ষা অফিসে কর্মরত ছিলেন। গাইবান্ধায় গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *