ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ১ নং পাথরডুবি ইউনিয়ন কৃষক দলের নবগঠিত আহবায়ক কমিটির আয়োজনে পবিত্র রমজান উপলক্ষে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় ইফতার মাহফিল ও আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।৬ মার্চ বৃহস্পতিবার পাথরডুবি ইউনিয়ন কৃষক দলের আহবায়ক কমিটির আয়োজনে থানাঘাট বাজারে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আনন্দ র‍্যালী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাথরডুবি ইউনিয়ন কৃষক দলের আহবায়ক শহিদুল ইসলাম,অনুষ্ঠানের সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব মো: হাফিজুর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক ইফতার মাহফিল ও দোয়া শেষে উপজেলা কৃষক দলের সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আগামী সংসদ নির্বাচনে সকল নেতাকর্মীদের বিএনপির মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।

ইফতার মাহফিল অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল ও কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *