ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২২ বোতল ফেনসিডিলসহ এলকাবাসীর হাতে আটক আপন ২ বোন। শুক্রবার দুপুরে ভ‚রুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের সোনাতলি পুকুর পাড় নামক স্থানে তাদের আটক করা হয়। আটককৃত দুই বোন নিলা(২০)ও রানি(১৮) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাসন্তিপুর গ্রামের মৃত হাসেম আলীর মেয়ে। এলাকাবাসী জানায়, আজ দুপুরে মানিক কাজি ঘাটপাড়ের দিক থেকে অটো রিক্সাযোগে আটককৃত দুই বোন ভ‚রুঙ্গামারী আসার সময় এলাকাবাসীর সন্দেহ হলে তাদেরকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২২ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ভ‚রুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, আটককৃত দুই বোনের নামে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে জেলহাজতে পাঠানোো হয়েছে।
সা¤প্রতিক সময়ে ভূরুঙ্গামারীতে মাদক চোরাচালান বাড়তে থাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসীর আশঙ্কা মাদকের এই বিস্তার যদি এখনই রোধ করা না যায় তাহলে ধ্বংসের পথে হারিয়ে যাবে তরুণ সমাজ।
