মাদকবিরোধী অভিযান সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলমাদকবিরোধী অভিযান সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

নুরে আলম শাহ,‎‎ঠাকুরগাঁও প্রতিনিধি:

‎‎মাদকবিরোধী অভিযান সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে বলে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণসমাজকে মাদক ও সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। একটি সুস্থ, মানবিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

‎মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় হল রুমে আইনশৃঙ্খলা মিটিং শেষে সাংবাদিক’দের তিনি এসব কথা বলেন।

‎তিনি বলেন, শুধু মাত্র আইন ও শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব না। মাদককে নির্মূল করতে হলে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

‎মির্জা ফখরুল বলেন, মাদক নির্মূলে আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছি যে পদক্ষেপগুলোর মাধ্যমে আমরা আশা করি ইতিবাচক ফলাফল পাওয়া যাবে।

‎এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *