সজল, রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি।
প্রজনন মৌশুমে ইলিশ রক্ষায় সরকারের সহায়তার বিশেষ ভিজিএফ’র চাল রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় রাজীবপুর সদর ইউনিয়নের ২৭০ জন জেলের মাঝে জনপ্রতি ২০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। এ চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন ও রাজীবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আলম বাদল।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা মৎস্য কর্মকর্তা শাকুর আলী, ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সাংবাদিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *