লালমনিরহাট প্রতিনিধি
লালমনিহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী রেলস্টেশন এলাকায় ভারতীয় ছয় নাগরিককে আটক করেছে বিজিবি। এদের মধ্যে চারজন পুরুষ এবং দুইজন নারী। তারা প্রত্যেককেই বিএসএফ পুশইন করেছে বলে জানান তারা । তাদের বাড়ি ভারতের আসাম রাজ্যে।

আজ শুক্রবার (৩০ মে) দুপুরে বুড়িমারী রেলস্টেশন থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৬১ বিজিবি তিস্তা ২ ব্যাটালিয়নে সদস্যরা তাদের আটক করেন।

বিজিবি জানায়, লালমনিরহাট ১৫ বিজিবির অধীনস্থ দইখাওয়া বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ৯০৮/এস এর নিকটবর্তী এলাকা দিয়ে ভারতের ৭৮ বিএসএফের গীতলদহ ক্যাম্পের সদস্যরা তাদেরকে বাংলাদেশে পুশইন করেছিল।

এ ঘটনায় ৬১ বিজিবি বুড়িমারী স্থলবন্দরের জিরো লাইনে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।

বুড়িমারী বিওপি ক্যাম্পের সুবাদার আবুল কাশেম বলেন, ভারতীয় ওই ছয় নাগরিক গত বুধবার হাতীবান্ধা উপজেলার দই খাওয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িমারী রেল স্টেশন থেকে ওই ছয়জনকে আটক করা হয়। তাদের ভারতে ফিরিয়ে দেওয়ার জন্য পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *