কচাকাটা প্রতিনিধি
কুড়িগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় কচাকাটা থানা পুলিশের নিয়মিত মাদক ও জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৪২ বোতল বিদেশী মদসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল মতিন(৪৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাগেছে কচাকাটা থানার এসআই আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশটীম গোপন সংবাদের থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী শিমুল তলায় রাতে অবস্থান নেয়। এসময় ভারত থেকে ৪২ বোতল মদ নিয়ে আসার সময় পুলিশটীম আব্দুল মতিন(৪৫)কে হাতে নাতে মদসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মতিন কচাকাটা থানার রিকুটারী(ছড়ারপাড়) গ্রামের শহর উদ্দিনের পুত্র।কচাকাটা থানার অফিসার ইনচার্জ গোলাম মুর্তজা জানান গ্রেপ্তাকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান নিয়মিত মাদক বিরোধী অভিযান চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *