হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে জেন্ডার ইন হিউম্যানিটেরিয়াম একশন (জিহা) ওয়ার্কিং গ্রæপের কুড়িগ্রাম চ্যাপ্টারের ২৫টি সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১আগস্ট) সকালে শহরের খলিলগঞ্জস্থ এএফএডি কনফারেন্স কক্ষে ওরিয়েন্টেশন পরিচালনা করেন ইউএন ওমেন’র প্রোগ্রাম স্পেশালিস্ট দিলরুবা হায়দার।
এসময় উপস্থিত ছিলেন ইউএন ওমেন’র ডিজাস্টার রিক্স রিডাকশন, ক্লাইমেট চেঞ্জ এন্ড হিউমেনিটেরিয়াম একশন প্রকল্পের প্রজেক্ট অফিসার মৌ এবাহ, জিহা কুড়িগ্রাম চ্যাপ্টরের চেয়ারপারসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জেবুন্নেসা ও কো-চেয়ারপারসন স্থানীয় এএফএডি (এসোসিয়েশন অল্টারনেটিভ ডেভেলপমেন্ট) এনজিওর নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন।
ওরিয়েন্টেশনে জিহার কর্মকান্ড, দুর্যোগের সময় স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্ধার কার্যক্রম, শেল্টার ব্যবস্থাপনা ও রিলিফ বিতরনে দুর্যোগ কবলিত নারী, শিশু ও বিশেষ জনগোষ্ঠীর প্রাপ্যতা অনুযায়ী মানদন্ড নির্ধারনে জেলা প্রশাসনকে সাথে নিয়ে অ্যাডভোকেসি ও লবি নিয়ে কাজ করবে জিহা কমিটির সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন