কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামর রাজারহাট উপজেলার কালিরহাট এলাকায় তিস্তা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এবং স্থানীয়দের সাথে মতবিনিময় করেন পানি উন্নয়ন বাের্ডের মহা পরিচালক মুহাম্মদ আমিরুল হক ভুঞা।
শুক্রবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কালিরহাট এলাকায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব, নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, উপ বিভাগীয় প্রকৌশলী রাফসান জানি এবং নদী বিশেষজ্ঞ ড. তুহিন ওয়াদুদ।
এ সময় পানি উন্নয়ন বাের্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভুঞা বলেন, তিস্তার নদীর মহা পরিকল্পনা বাস্তবায়নের আগে অনুনয়ের বাজেট থাকে। পর্যাপ্ত বাজেট দিয়ে বন্যার পানি নেমে যাওয়ার পর ভাঙ্গন কবলিত এলাকায় কাজ করা হবে। এছাড়া ২য় পর্যায় ডিপিপিতে ধরলা, ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদী খননের কথাও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *