
নাগেশ্বরী (কুড়িগ্রাম)প্রতিনিধি: ২৫.৬.১৮
কুড়িগ্রাম জেলার সোনালী ব্যাংক নাগেশ্বরী শাখার ঈদ পূনর্মিলনী মহাক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়ন পরিষদ মাঠে শ্রেণীকৃত ও অবলোপনকৃত ঋণ আদায়ের লক্ষে এ মহাক্যাম্প অনুষ্ঠিত হয়। সারাদিন ব্যাপী চলা মহাক্যাম্পে ঋণ গ্রহিতা তাদের পুরাতন ঋণ পরিশোধ করেন। এই সময় ৩০জন ঋণগ্রহিতা বিভিন্ন ক্যাটাগড়িতে তাদের ঋণ পরিশোধ করেন। চলতি বছরে ওই ইউনিয়নে মোট ৩০লাখ টাকা ঋণ প্রদান করা হয়েছে। এই মহাক্যাম্পে সোনালী ব্যাংক নাগেশ্বরী শাখার ব্যাপস্থাপক (এমপিও) রতন কুমার রায়, সিনিয়র অফিসার সেকেন্দার আলী (ক্যাশ), কর্মকর্তা আব্দুল লতিফ ও নূরুন্নবী মিয়া উপস্থিত ছিলেন।
