কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদর থানার কুখ্যাত মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী লিমন(৩২) কে হেরোইন সহ গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। লিমন সদর থানার চৌধুরী পাড়া জলিল বিড়ি মোড় এলাকার আখের আলীর পুত্র।পুলিশ জানায় গ্রেপ্তারকৃত লিমন একজন মাদক ব্যবসায়ী ছিনতাইকারী ও বিভিন্ন অপরাধমুলক কাজে জড়িত। তার বিরুদ্ধে ১৩ টি মামলা রয়েছে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে চৌধুরী পাড়া জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ফাঁকা স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।সদর থানার ওসি খাঁন মোহাম্মদ শাহরিয়ার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *