মনজুরুল ইসলাম,এশিয়ান বাংলা নিউজঃ
গত ১০ জুলাই বুধবার সকাল ১১ টার সময় বাংলাদেশ পুলিশ রংপুর ডিআইজি আব্দুল আলীম মাহমুদ বিপিএম এর সভাপতিত্বে জুলাই/২০২২ মাসের আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর রেঞ্জের সকল জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ সহ জেলা পুলিশ, কুড়িগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ যুক্ত ছিলেন। রংপুর রেঞ্জের আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা শেষে পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, পুলিশ সুপার, কুড়িগ্রাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সভাপতিত্বে জুলাই/২০২২ খ্রি. মাসের আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ মামলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা পুলিশ, কুড়িগ্রামের বিভিন্ন থানায় মে/জুন/জুলাই ২০২২ খ্রি. মাসে দায়িত্বপালনে বিশেষ অবদান রাখায় জেলা পুলিশ ও রংপুর রেঞ্জ কর্তৃক কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত ১৫ জন বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের পুরষ্কৃত করা হয়।

পুরষ্কার প্রাপ্তরা হলেন-জুন ও জুলাই ২০২২ খ্রি. মাসের শ্রেষ্ঠ সার্কেল মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কুড়িগ্রাম সার্কেল, জুন ও জুলাই ২০২২ খ্রি. মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার, অফিসার ইনচার্জ কুড়িগ্রাম থানা, রংপুর রেঞ্জ জুন ২০২২ খ্রি. মাসের শ্রেষ্ঠ এসআই, মিতু আহমেদ, এসআই (নিরস্ত্র), কুড়িগ্রাম থানা,মে ২০২২ খ্রি. মাসের রৌমারী থানার শ্রেষ্ঠ অফিসার, মোঃ এনামুল হক, এসআই (নিরস্ত্র), রৌমারী থানা,মে ২০২২ খ্রি. মাসের কচাকাটা থানার শ্রেষ্ঠ অফিসার, মোঃ মিজানুর রহমান, এসআই (নিরস্ত্র), কচাকাটা থানা,জুন ২০২২ খ্রি. মাসে শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার মোঃ আমিনুল ইসলাম, এসআই (নিরস্ত্র), ডিবি,জুলাই ২০২২ খ্রি. মাসের শ্রেষ্ঠ এসআই, আবু সাঈদ বাবলা, এসআই (নিরস্ত্র), কুড়িগ্রাম থানা, জুলাই ২০২২ খ্রি. মাসের শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার মোঃ বদরুদ্দোজা, এসআই (নিরস্ত্র), ফুলবাড়ী থানা, জুলাই ২০২২ খ্রি. মাসের শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার, মোঃ সায়েকুজ্জামান, সার্জেন্ট,সদর ট্রাফিক, জুন ২০২২ খ্রি. মাসের শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার শুভ রায়, সার্জেন্ট,সদর ট্রাফিক, মোবাইল উদ্ধারের জন্য রংপুর রেঞ্জের বিশেষ পুরষ্কার মোঃ নাসিরুল ইসলাম,এসআই (নিরস্ত্র), কুড়িগ্রাম থানা,মোবাইল উদ্ধারের জন্য রংপুর রেঞ্জের বিশেষ পুরষ্কার মোঃ সোহাগ পারভেজ, এএসআই (নিরস্ত্র), উলিপুর থানা,মে ২০২২ খ্রি. মাসের রাজারহাট থানার শ্রেষ্ঠ অফিসার শ্রী সনজিৎ কুমার বর্মন, এসআই (নিরস্ত্র), রাজারহাট থানাজুলাই ২০২২ খ্রি. মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার মোঃ মিল্টন মিয়া,এএসআই (নিরস্ত্র), কুড়িগ্রাম থানা, জুলাই ২০২২ খ্রি. মাসের শ্রেষ্ঠ এএসআই, মোঃ রাজু আহম্মেদ,এএসআই (নিরস্ত্র), কুড়িগ্রাম থানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *