সিলেট প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর পাড় কাটা ঠেকাতে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা হামলার শিকার হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে ঘাগটিয়া গ্রামের জালোরটেক এলাকায় হামলাকারীরা ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান, থানা পুলিশ ও নৌ পুলিশের উপর একযোগে পাথর, বোল্ডার ও দেশীয় অস্ত্র নিক্ষেপ করে। হামলাকারীরা অশ্লীল ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকিও দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এলাকায় বালি চোর চক্রের প্রধান আবু লাহাবের নেতৃত্বে শফিক, আবু তালিব ও আল আমিনসহ ২৫-৩০ জন এই হামলা চালায়। হামলার পর ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা নিরাপদ দূরত্বে সরে যান।

ঘাগটিয়ার আবুল লাহাব এ ঘটনায় নিজেকে জড়িত না বলে জানিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট হামলাকারীদের বেপরোয়া উল্লেখ করেছেন এবং ইউএনওকে বিষয়টি অবহিত করা হয়েছে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া হামলা ও বালি চুরিতে জড়িতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন